আগামী ২৮ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক বছর পূর্তি উদ্যাপনে কমিটি গঠন করা হয়েছে। এতে আরিফুল ইসলাম আদীব আহ্বায়ক এবং সালেহ উদ্দিন সিফাত সদস্যসচিব হয়েছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে সদস্য হিসেবে আছেন নুসরাত তাবাসসুম, সারোয়ার তুষার, মুজাহিদুল ইসলাম শাহিন, মাহিন সরকার, আলাউদ্দিন মোহাম্মদ, হুমায়রা নূর, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, সাগুফতা বুশরা মিশমা, ফয়সাল মাহমুদ শান্ত, তারেক রেজা, মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির, তাহসীন রিয়াজ, সাইফুল্লাহ হায়দার, সাদিয়া ফারজানা দিনা, মো. আতাউল্লাহ, মোল্যা রহমাতুল্লাহ, এস এম শাহরিয়ার, জাহেদুল ইসলাম, আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন, আবু সাঈদ লিয়ন, গোলাম মর্তুজা সেলিম, মোস্তাক আহমেদ শিশির, সানাউল্লাহ খান, মেহেরাব হোসেন সিফাত, ভীম্পাল্লী ডেভিড রাজু, সাদ্দাম হোসেন, নাভিদ নওরোজ শাহ, আরিফুর রহমান তুহিন, আমিরুল ইসলাম, সাগর বড়ুয়া, মো. মাহবুব আলম, আসাদ বিন রনি, প্রীতম সোহাগ, নাহিদ উদ্দিন তারেক ও মিয়াজ মেহরাব তালুকদার।
সেই সঙ্গে আছেন আব্দুল্লাহ আল মুহিম, খায়রুল কবির, মনজিলা ঝুমা, মিনহাজুল আবেদীন, সাকিব শাহরিয়ার, নয়ন আহম্মেদ, আবদুল্লাহ আল মাহমুদ জিহান, ফাহিম রহমান খান পাঠান, ইমরান নাঈম, মো. ওমর ফারুক, আসাদুল ইসলাম (মুকুল), ফিহাদুর রহমান দিবস, মো. তৌহিদ আহমেদ আশিক, মো. আব্দুল মুনঈম, ইনজামুল হক, এহসানুল মাহবুব জোবায়ের, আব্দুল্লাহিল মামুন নিলয়, জাহিদুল ইসলাম সৈকত, মাহবুব ই খোদা, তৌহিদ হোসেন মজুমদার, রফিকুল ইসলাম কনক, মো. আরিফুল দাড়িয়া, ইনজিমামুল ইসলাম, মো. ছেফায়েত উল্যা, সাইফুল ইসলাম, ইয়াহিয়া জিসান, মো. সোহেল রানা, জাওয়াদুল করিম, ইফতেখারুল ইসলাম, জায়েদ বিন নাসের, সালাউদ্দিন জামিল সৌরভ, জুবাইরুল আলম মানিক ও খন্দকার খালেদা আক্তার।
এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন এ কমিটির অনুমোদন দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এনএস/একিউএফ