জাতীয়

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার তদারকি জোরদারের আহ্বান ইশরাকের 

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রকৌশলী ইশরাক হোসেন। বাজারে অস্থিরতা ঠেকানো এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয় বৈঠকে।  

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বৈঠকে বাজার ব্যবস্থাপনা, নির্ধারিত মূল্যতালিকা কার্যকর করা, মজুতদারি এবং কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত তদারকি কার্যক্রম জোরদার করার ওপর জোর দেওয়া হয়। 

আরও পড়ুন‘নগদ’ কীভাবে চলবে সিদ্ধান্ত নেবে সরকার: ব্যারিস্টার আরমান এলপিজি সিলিন্ডারের দাম কমলো 

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাজারে ধারাবাহিক অভিযান পরিচালনা, দোকানে মূল্যতালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা এবং ভোক্তাদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

পাশাপাশি বাজার পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও আলোচনায় উঠে আসে।  

সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, বাজারে অনিয়ম প্রতিরোধে নিয়মিত মনিটরিং অব্যাহত রয়েছে। জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এমডিএএ/কেএসআর