২৪তম ভিজ্যুয়াল এফেক্টস সোসাইটি (ভিএফএক্স) অ্যাওয়ার্ডে এই বছর ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ ঝড় তুলেছে। ছবিটি ফোটোরিয়াল ফিচারে সেরা ভিজ্যুয়াল এফেক্টস অ্যাওয়ার্ডসহ মোট ৭টি পুরস্কার জয় করেছে।
ভিএফএক্স টিম আগের পর্বগুলোর চেয়ে অ্যাভাটার চলচ্চিত্র সিরিজের তৃতীয় কিস্তিতে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করেছে। ভিজ্যুয়াল এফেক্টস সুপারভাইজার এরিক সাইনডন (ওয়েটা এফএক্স) জানিয়েছেন, ছবির জন্য আগুন তৈরি করা ছিল সবচেয়ে কঠিন। কারণ প্রতিটি আগুনের আচরণ আলাদা হয় এবং সঠিক জ্বালানি ও অক্সিজেন ব্যালান্স করতে হয়েছে।
‘কে-পপ ডেমন হান্টার্স’ও আলো ছড়িয়েছে এবারের আসরে। ছবিটি তিনটি পুরস্কার জিতে নিয়েছে। এর মধ্যে সেরা অ্যানিমেটেড চরিত্রের জন্য রুমি এবং সেরা অ্যানিমেশন ফিচারও রয়েছে ঝুলিতে।
‘জুটোপিয়া ২’ অ্যানিমেটেড ফিচারের সেরা পরিবেশ পুরস্কার পেয়েছে মার্শ মার্কেটের জন্য।
টিভি বিভাগে ‘অ্যান্ডর’ দুটি পুরস্কার নিয়েছে। যার মধ্যে রয়েছে ফোটোরিয়াল প্রজেক্টে সেরা বিশেষ (প্র্যাক্টিক্যাল) এফেক্টস। ‘প্রিহিস্টোরিক প্ল্যানেট: আইস এজ’ও দুটি পুরস্কার নিয়েছে।
বছরের বিশেষ সম্মাননায় চলচ্চিত্র প্রযোজক জেরি ব্রুকহেইমারকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং ওয়েটা ওয়ার্কশপের সহ-প্রতিষ্ঠাতা স্যার রিচার্ড টেলরকে ভিশনারি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
আয়োজকরা বলেন, ‘ভিজ্যুয়াল এফেক্টস শিল্প প্রতিনিয়ত সীমা ছুঁয়ে যাচ্ছে। বিজয়ীরা বিশ্বজুড়ে শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে ছড়িয়ে পড়ছেন।’
২৪তম ভিএফএক্স অ্যাওয়ার্ডের বিজয়ীদের পূর্ণ তালিকা-ফোটোরিয়াল ফিচারে সেরা ভিজ্যুয়াল এফেক্টস‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ – রিচার্ড বেনহাম, পিটার লিটভ্যাক, এরিক সাইনডন, নিকি মুইর, স্টিভ ইঙ্গ্রাম
ফোটোরিয়াল ফিচারে সহায়ক ভিএফএক্স‘সিনার্স’ – মাইকেল রাল্লা, জেমস আলেকজান্ডার, নিক মার্শাল, এসপেন নর্ডাহল, ডনি ডিন
সেরা অ্যানিমেশন ফিচার‘কে-পপ ডেমন হান্টার্স’ – জোশুয়া বেভারিজ, জাকি প্রিডল, বেনজামিন হেন্ড্রিকস, ক্লারা চ্যান
ফোটোরিয়াল এপিসোডে সেরা ভিএফএক্স‘প্রিহিস্টোরিক প্ল্যানেট: আইস এজ’; ‘দ্য বিগ ফ্রিজ’ – রাসেল ডজসন, ট্রেসি গিবন্স, ফ্রানসোয়া ডুমোলিন, গ্যাভিন ম্যাককেঞ্জি
ফোটোরিয়াল এপিসোডে সহায়ক ভিএফএক্স‘দ্য রেসিডেন্স’; ‘দ্য ফল অব দ্য হাউস অব উশার’ – সেথ হিল, টেসা কুবিসেক, জন নেলসন, গ্যাব্রিয়েল ভারগাস
রিয়েল-টাইম প্রজেক্টে সেরা ভিজ্যুয়াল আর্টস‘ঘোস্ট অব ইয়োতেই’ – জেসন কনেল, ম্যাট ভেইনিও, জোয়ানা ওয়াং, জ্যাজমিন প্যাট্রি
বাণিজ্যিক প্রজেক্টে সেরা ভিএফএক্স‘বিএমডব্লিউ’; ‘হার্ট অব জয় | মিট অক্টো দ্য অক্টোপাস’ – টম রেইনার, হেলেন ট্যাং, জ্যাক হ্যারিস, আলেক্স কুলিকভ
বিশেষ ভেন্যু প্রজেক্টে সেরা ভিএফএক্স‘দ্য উইজার্ড অফ ওজ এট স্পিয়ার’ – বেন গ্রসম্যান, তামারা ওয়াটস কেন্ট, ডক্টর ইরফান এসা, ম্যাট ডোগান, গ্লেন ডেরি
ফোটোরিয়াল ফিচারে সেরা চরিত্র‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’; ভ্যারাং – স্টিফেন ক্লি, স্টুয়ার্ট অ্যাডকক, কেভেন নরিস, জোসেফ কিম
অ্যানিমেটেড ফিচারে সেরা চরিত্র‘কে-পপ ডেমন হান্টার্স’; রুমি – সোফিয়া লি, আন্দ্রিয়া সেন্টেনো, মার্ক সুলিয়ে, জোশুয়া বেভারিজ
ফোটোরিয়াল ফিচারে সেরা পরিবেশ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’; ব্রিজহেড ইন্ডাস্ট্রিয়াল সিটি – জিয়ানলুকা পিজাজিয়া, স্টিভ বেভিনস, ডিজিগা কাইজার, জসোল্ট মাতে
অ্যানিমেটেড ফিচারে সেরা পরিবেশ‘জুটোপিয়া ২’; মার্শ মার্কেট – লাইমেই জেড. হশিয়েহ, আলেকজান্ডার নিকোলাস হোয়াং, জোশুয়া ফ্রাই, রায়ান ডি ইয়ং
সিজনাল/গেম/কমার্শিয়াল/রিয়েল-টাইম প্রজেক্টে সেরা পরিবেশ‘অ্যান্ডর’; ‘ওয়েলকাম টু দ্য রেবেলিয়ান’; দ্য সেনেট ডিস্ট্রিক্ট – জন ও’কনেল, ফাল্ক বোজে, হাসান ইলহান, কেভিন জর্জ
সেরা সিজিজি সিনেমাটোগ্রাফি‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ – স্টিভ ডিন, এ.জে. ব্রিওনেস, জাকারি ব্রেক, অ্যান্ড্রু মোফেট
সেরা মডেল ফোটোরিয়াল বা অ্যানিমেটেড প্রজেক্টে‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’; দ্য উইন্ডট্রেডার্স গন্ডোলা – মাইকেল স্মেইল, স্যাম শার্পলিন, জো ডাব্লিউ. চার্চিল, জ্যাকি ডিলন
ফোটোরিয়াল ফিচারে সেরা এফেক্টস সিমুলেশন‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’; সিমুলেটিং প্যান্ডোরা – নিকোলাস ইলিংওয়ার্থ, সারাহ সি. ফার্মার, জেমস রবার্টসন, রায়ান বডেন
অ্যানিমেটেড ফিচারে সেরা এফেক্টস সিমুলেশন‘কে-পপ ডেমন হান্টার্স’ – ফিলিপ্পো মাক্কারি, নিকোলাস ফিনিজিও, ড্যানিয়েল লা চ্যাপেল, সরজান মিলোসেভিক
সিজনাল/গেম/কমার্শিয়াল/রিয়েল-টাইম প্রজেক্টে সেরা এফেক্টস সিমুলেশন‘প্রিহিস্টোরিক প্ল্যানেট: আইস এজ’; দ্য বিগ ফ্রিজ – এডওয়ার্ড ফেরিসিয়েনান্ডা, কেভিন ক্রিশ্চেনসেন, গাই স্কুলম্যান, কেভিন টার্পিনিয়ান
ফিচারে সেরা কম্পোজিটিং ও লাইটিং‘এফ১: দ্য মুভি’; মডার্ন রেস অ্যান্ড পিওভি ফুটেজ – হিউগো গাভরো, ক্রিস ডেভিস, রাউশন রাজ, অ্যামরি রোসপার্স
সিজনাল/এপিসোডে সেরা কম্পোজিটিং ও লাইটিং‘দ্য লাস্ট অব আস’; ‘থ্রু দ্য ভ্যালি’; আ স্টর্ম অফ আইস, ফায়ার অ্যান্ড ফ্লেশ – তোবিয়াস ওয়িসনার, মার্ক জুলিয়েন, ওয়েন লংস্টাফ, ব্রেনডান নায়লার‘জুটোপিয়া ২’ ছবিও পুরস্কার পেয়েছে
কমার্শিয়াল প্রজেক্টে সেরা কম্পোজিটিং ও লাইটিং‘বিএমডব্লিউ’; ‘হার্ট অব জয়। মিট অক্টো দ্য অক্টোপাস’ – আলেক্স কুলিকভ, জ্যাক হ্যারিস, অ্যাডাম চাবানে, নিকোলা বরসারি
ফোটোরিয়াল প্রজেক্টে সেরা বিশেষ (প্র্যাক্টিক্যাল) এফেক্টস‘অ্যান্ডর’; ‘হু আর ইউ?’ – লুক মারফি, ডিন ফোর্ড, জোডি এলথম, ডারেল গায়ন
এমার্জিং টেকনোলজি অ্যাওয়ার্ড‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’; কোরা ফায়ার টুলসেট – আলেক্সে ডমিত্রেভিচ স্টোমাখিন, জন এডহল্ম, মুরালি রামাচারি, আলেকসান্ড্র ইসাকভ
ছাত্র প্রজেক্টে সেরা ভিজ্যুয়াল এফেক্টস‘আজিমুথ’ – থমাস টেইসির, ক্যাসান্দ্রে সিনিয়ের, মার্টিন ব্লু, ম্যাথিস জিরো
এলআইএ