জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে দাওয়াত দিয়েছে দলটি।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। ধানমন্ডি আবাহনী মাঠে অনুষ্ঠিতব্য ইফতার মাহফিলের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি। ইফতারের দাওয়াত গ্রহণ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
এনএস/কেএএ/