বিনোদন

মা হওয়ার দুদিন পরেই সন্তানের ছবি প্রকশ্যে আনলেন সোনম কাপুর

বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজা দ্বিতীয়বারের মতো বাবা-মা হয়েছেন। গত ২৯ মার্চ তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান।

সন্তান জন্মের সুখবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিতেই শুভেচ্ছায় ভাসতে থাকেন এই তারকা দম্পতি। ভক্ত-অনুরাগী থেকে শুরু করে তারকাসহকর্মীরাও অভিনন্দন জানিয়েছেন নবজাতককে ঘিরে।

এরই মধ্যে সোনমের বোন রেহা কাপুর নিজের ভাতিজাকে নিয়ে একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, তোয়ালে জড়ানো নবজাতকটি মাসির কোলে নিশ্চিন্তে শুয়ে আছে। যদিও শিশুটির মুখ পুরোপুরি প্রকাশ করা হয়নি, তবে মাথাভর্তি চুল নজর কেড়েছে সবার। ছবির ক্যাপশনে রেহা লিখেছেন, “তুমিই তোমার মা সোনমের মতো একজন ভালো মনের মানুষের শক্তি হয়ে উঠবে।”

সাধারণত তারকা দম্পতিরা সন্তান জন্মের পর বেশ কিছুদিন তাদের মুখ আড়াল করে রাখেন। অনুশকা শর্মা, আলিয়া ভাট কিংবা কারিনা কাপুর-অনেকেই এই পথ অনুসরণ করেছেন। তবে সোনম কিছুটা ভিন্ন পথেই হাঁটলেন, জন্মের পরপরই পরিবারের সদস্যদের মাধ্যমে সন্তানের ঝলক সামনে আনলেন।

      View this post on Instagram

A post shared by Rhea Kapoor (@rheakapoor)

দ্বিতীয়বার মাতৃত্বের অনুভূতি প্রকাশ করে সোনম জানান, “আমি ও আনন্দ ২৯ মার্চ আবারও পুত্রসন্তানের বাবা-মা হয়েছি। আমাদের পরিবার আরও বড় হলো। ছোট্ট সোনার আগমনে আমরা ভীষণ খুশি। বড় ছেলে বায়ুও তার ছোট ভাইকে স্বাগত জানাতে পেরে আনন্দিত।”

আরও পড়ুন:ত্রুটির দায় স্বীকার, ‘প্রিন্স’ নিয়ে খোলামেলা শাকিব খানএসএসসিতে ফেল করায় স্ট্রোক করেন মা, পলাশের অজানা করুণ গল্প

তিনি আরও বলেন, “এই নতুন প্রাণ আমাদের পরিবারে নতুন আনন্দ যোগ করেছে। এখন আমরা চারজন মিলে জীবনের নতুন অধ্যায় শুরু করব।”

এমএমএফ/জেআইএম