যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম আরও বেড়ে গ্যালনপ্রতি গড়ে ৪.০৯ ডলারে পৌঁছেছে, যা ইরান যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রায় ৩৭ শতাংশ বেশি।
সপ্তাহের শুরুতেই ২০২২ সালের পর প্রথমবারের মতো গ্যাসের দাম ৪ ডলারের সীমা অতিক্রম করে।
গত এক মাসে গ্যাসের দাম বেড়েছে প্রায় ৯৮ সেন্ট, যা ২০০৫ সালের হ্যারিকেন ক্যাটরিনা বা ২০২২ সালের ইউক্রেন যুদ্ধের পর মূল্যবৃদ্ধির চেয়েও বেশি দ্রুত।
এদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দামও ঊর্ধ্বমুখী। বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড প্রায় ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৯ ডলারে পৌঁছেছে, আর যুক্তরাষ্ট্রের মানদণ্ড তেল ১১ শতাংশের বেশি বেড়ে দাঁড়িয়েছে ১১১.৫ ডলারে।
অন্যদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানির দাম বাড়ায় পাকিস্তান সরকার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৪৩ ও ৫৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে।
২৪ কোটির বেশি জনসংখ্যার দেশ পাকিস্তান মূলত উপসাগরীয় অঞ্চল থেকে অধিকাংশ অপরিশোধিত তেল আমদানি করে থাকে।
দেশটির জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক জানান, মূল্যবৃদ্ধির ফলে পেট্রোলের দাম গ্যালনপ্রতি প্রায় ৬.২৫ ডলার এবং ডিজেলের দাম প্রায় ৭ ডলারে পৌঁছাবে।
তবে মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য তিন মাসের জন্য প্রতি লিটার জ্বালানিতে ১০০ রুপি (প্রায় ৩৬ সেন্ট) ভর্তুকি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, যা মাসে সর্বোচ্চ ২০ লিটার পর্যন্ত প্রযোজ্য হবে।
সূত্র: সিএনএন
এমএসএম