ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সোয়া ৫টায় উপজেলার খাড়ুয়া বড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- একই উপজেলার সন্ধাই মৃত জয়নুদ্দিন সিকদারের ছেলে মো. আব্দুল জব্বার (৬০) ও খাড়ুয়া বড়াইল গ্রামের শামসুল হক গ্রামের ছেলে মো. সাকিব (১৫)। মো. সাকিব খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। মো. আব্দুল জব্বার সম্পর্কে মো. সাকিবের ফুফা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে খাড়ুয়া বড়াইল গ্রামের নিজ বাড়িতে কাজ করছিল সাকিব। এসময় অসাবধানতাবশত সাকিব বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে তার ফুপা আব্দুল জব্বারও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় কারও থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
কামরুজ্জামান মিন্টু/এমএন/এএসএম