বিশ্বজুড়ে প্রায় একই সময়ে আজ পৃথিবীর বিভিন্ন স্থানে ফেসবুক ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেননি। এমনকি মেসেঞ্জারের মাধ্যমেও যোগাযোগ করতে পারেননি। ফলে আজ মঙ্গলবার সকালে পৃথিবীর বিভিন্ন স্থানে ফেসবুক প্রায় অচল হয়ে পড়েছিল। খবর টেকক্রাঞ্চ।
আজ সকালে বাংলাদেশেও অনেক ব্যবহারকারী ফেসবুকে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়েন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, এশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের নাগরিকরা আজ সকালে তাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়েন। নর্থ আমেরিকায় এই সমস্যা এখন বাড়ছে বলে প্রতিবেদনে জানানো হয়।
টেকক্রাঞ্চ বিস্তারিত তথ্যের জন্য ইতোমধ্যে ফেসবুককে ইমেইল করেছে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ এখনো কোনো উত্তর দেয়নি।
যেসব দেশে ফেসবুক অচল
এআরএস/জেআইএম