সাম্প্রতিক পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদের চেয়ে অনেকটাই এগিয়ে বার্সেলোনা। দলের তিন ফরোয়ার্ড মেসি, নেইমার ও সুয়ারেজ রয়েছেন দুর্দান্ত ফর্মে। এ অবস্থায় মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে শনিবার নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষের মাঠে নামবে বার্সা। তবে এরপরও কাতালানদের সতর্কবার্তা দিয়ে দিয়েছেন রিয়ালের ওয়েলস তারকা গ্যারেথ বেল। এ বিষয়ে রিয়াল তারকা বলেন, আমি মনে করি, ফুটবলে সবকিছুই সম্ভব। এখন আমরা ১০ পয়েন্ট পেছনে। কিন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের সম্ভাবনা শেষ হয়ে না যাবে ততক্ষণ পর্যন্তই আমরা লড়াই করে যাব। এসময় তিনি আরও বলেন, লা লিগায় আমাদের জন্য প্রতিটি ম্যাচই গুরুত্পূর্ণ। আর শনিবার জিতে আমাদের পয়েন্ট ব্যবধান কমিয়ে সাতে নিয়ে আসার সাথে সাথে আমাদের আত্নবিশ্বাস বাড়বে। যা পরবর্তীতে চ্যাম্পিয়ন্স লিগে কাজে লাগবে।এমআর/এমএস