সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়ার পর মানিয়ে নিতে কিছুটা সময় নিয়েছিলেন নেইমার। এরপর থেকে আলো ছড়িয়ে চলেছেন উঠতি এই ফরোয়ার্ড। আর আগামী বছর নাগাদ বার্সা তারকা মেসির জায়গা নিজের করে নিবেন নেইমার এমনটাই মনে করেন বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড লুইজ গার্সিয়া।তিনি বলেন, সম্ভবত মেসি-নেইমার তিনবছর যাবত একসাথে এই ক্লাবে খেলেছেন। আমি মনে করি, মেসিকে চেষ্টা করলেই ছাড়িয়ে যেতে পারবে নেইমার। তার খেলায় আশার আলো দেখছি অামি। সবাই সেদিকেই তাকিয়ে আছে। এজন্য ব্রাজিলিয়ান এই তারকাকে বেশ পরিশ্রম করতে হবে।তবে এমনটি নয় যে, নেইমার দলে মেসির বা সুয়ারেজের ছায়া হয়ে আছেন, সে দলের অন্যতম একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সবাই জানে সে দলের একজন মূল খেলোয়াড়। আমি আশা করি, কোচ এবং ভক্তদের কাছে সে যথাযথ মূল্যয়ন পাবে। তাহলেই সে যথাযথ খেলতে পারবে।আরএ/এমআর/এবিএস