কৃষকবান্ধব বাজেটের দাবি পাবনার চাষিদের


প্রকাশিত: ১১:২৬ এএম, ২৮ এপ্রিল ২০১৫

আসন্ন জাতীয় বাজেটকে কৃষিবান্ধব করার দাবি জানিয়েছেন পাবনার চাষিরা। মঙ্গলবার সকালে সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘চাষিকণ্ঠ’ পত্রিকার উদ্যোগে আয়োজিত এক কৃষি সংলাপে তারা এ দাবি জানান।

এসময় চাষিরা কৃষিঋণ প্রাপ্তিতে ভোগান্তি দূর করা, সেচ কাজের জন্য বিদ্যুৎ প্রাপ্তি সহজলভ্য করা, কৃষি পণ্য পরিবহনে রাস্তা পাকাকরণ, কৃষি কর্মীদের কর্মস্থলে থাকার দাবিও জানান ।

সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মাজেদ আলী মোল্লার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সফল খামারি ও সমাজসেবক অধ্যক্ষ (অব:) আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস। প্রধান আলোচক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক লোকমান হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আখতারুজ্জামান আখতার।

চাষিকণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক আমিনুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কৃষিবিদ জাফর সাদেক, (অব:) কৃষি কর্মকর্তা আব্দুল খালেক, জাতীয় পদকপ্রাপ্ত চাষি আনিসুর রহমান খোকন, ইঁদুরের যমখ্যাত চাষি বিপ্লব সেন, শহীদুল ইসলাম ওরফে আম শহীদুল, ব্যাংক ম্যানেজার আজমত আলী, তরুণ উদ্যোক্তা শামীম আক্তার তুহিন, জাফরুজ্জামান লিটন, আব্দুল আজিজ, শরিফুল ইসলাম প্রমুখ। কৃষি সংলাপ অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা, কৃষিবিদ, ব্যাংকার, সাংবাদিক, তরুণ উদ্যোক্তা, নারী ও তরুণ চাষিসহ দু’শতাধিক ব্যক্তি অংশ নেন।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।