সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী হোসেন প্রধানকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জালকুড়ি মাঝপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পুলিশের অভিযোগ, আলী হোসেন প্রধানের বিরুদ্ধে বিএনপির জ্বালাও পোড়াও এবং ভাঙচুর মামলায় ওয়ারেন্ট ছিল। গ্রেফতার আলী হোসেন প্রধান সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। এদিকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ গ্রেফতার যুগ্ম আহ্বায়ক আলী প্রধানের মুক্তি দাবি করেছেন। তিনি অবিলম্বে আলী হোসেন প্রধানের মুক্তি দাবি জানিয়ে বলেন, হয়রানি করার উদ্দেশ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে।সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, আলী হোসেন প্রধানের বিরুদ্ধে বিএনপির জ্বালাও পোড়াও এবং ভাঙচুর মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। হোসেন চিশতী সিপুল/এএম/এবিএস