দেশজুড়ে

কুমিল্লায় আ.লীগের প্রার্থী জয়ী

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও সাবেক নৌ-বাহিনীর প্রধান মো. আবু তাহের (চশমা) বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, দলের বিদ্রোহী প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন (আনারস)। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ১৫টি ওয়ার্ডে মোট ভোটার ২ হাজার ৫৫১ জন। নির্বাচনে প্রাপ্ত ভোটের মধ্যে আবু তাহের পেয়েছেন ১ হাজার ২৮১ ভোট এবং সাজ্জাদ হোসেন পেয়েছেন ১ হাজার ২৩৩ ভোট। মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম