ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন। বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ৩ জনের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন, ঢাকার চকবাজার এলাকার নাজিম উদ্দিনের স্ত্রী কনিকা (৩৫), চাঁদপুরের কচুয়ার সোহাগ (৩২) ও অপর একজনের পরিচয় সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ঢাকা থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মহাসড়কের পদুয়া এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের ঘুমন্ত ২ পুরুষ ও এক নারী যাত্রী নিহত হন। আহত হন আরও অন্তত ১৫ জন। চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্তদ কর্মকর্তা (ওসি) আবু ফয়সল জানান, নিহতদের মরদেহ থানায় নেয়া হয়েছে।কামাল উদ্দিন/এফএ/আরআইপি