দেশজুড়ে

‘বাংলার উন্নয়নে অবাক বিশ্ববাসী’

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, যখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তখনই উন্নয়নের জোয়ার বয়ে যায়। গত সাত বছর দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন দেখে অবাক বিশ্ববাসী।বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার অম্বরপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা ও বিদ্যুৎ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।রেলমন্ত্রী বলেন, চান্দিনায় ৯৬ ভাগ পরিবার বিদ্যুতের সুবিধা পাচ্ছে। আগামী ছয় মাসের মধ্যে এ উপজেলার শতভাগ পরিবার বিদ্যুতের আওতায় আসবে, এক বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি পরিবার বিদ্যুৎ সুবিধা পাবে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আইউব আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি, জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকারিয়া, পৌর মেয়র মফিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম প্রমুখ।পরে মহিচাইল ইউনিয়নের অম্বরপুর-মনিপুর ও পেরিয়া গ্রামে এক কোটি ৪৮ লাখ ১৯ হাজার টাকা ব্যয়ে ২ দশমিক ৮৮ কিলোমিটার এলাকার ২৫২টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়।মো. কামাল উদ্দিন/এএম/এমএস