দেশজুড়ে

প্রাইভেট কারের ধাক্কায় ২ পথচারী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় প্রাইভেটকার চাপায় দুই নারী নিহত ও এক শিশুসহ দুইজন আহত হয়েছেন। রোববার সকাল পৌনে ৯টার দিকে চান্দিনা উপজেলা সদরে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, জেলার চান্দিনা উপজেলার মধ্যমতলা গ্রামের ইদ্রিস মিয়ার স্ত্রী পারুল বেগম (৪৫) ও দেবিদ্বার উপজেলার বাগুর এলাকার রবিউল্লাহর স্ত্রী নুরজাহান বেগম (৫৫)। এছাড়া আহত শিশু রাফি (৫) নিহত পারুল বেগমের ছেলে এবং আহত অপর ব্যক্তি প্রাইভেটকারের যাত্রী ঢাকার বংশালের আশরাফ উদ্দিনের ছেলে সালাউদ্দিন (৫৮)।হাইওয়ে ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী একটি প্রাইভেটকার মহাসড়কের চান্দিনা বাস স্ট্যান্ডের কাছে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মহাসড়কের পাশে দাঁড়ানো দুইজন নারী ও এক শিশুকে চাপা দিয়ে গাড়িটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজন নারী নিহত হয়।  আহতদেরকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করলেও চালক পালিয়ে গেছে। কামাল উদ্দিন/এফএ/এমএস