দেশজুড়ে

কুমিল্লায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

কুমিল্লায় ‘গণতন্ত্র বিকাশে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। জেলা সাংবাদিক ইউনিয়নের উদোগে মঙ্গলবার দুপুরে কুমিল্লা শহরতলীর মিয়ামী হোটেলের কনফারেন্স কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত মাহমুদ। সভায় তিনি দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, সাগর-রুনিসহ হত্যার শিকার সকল সাংবাদিকদের দ্রুত বিচার এবং সাংবাদিকদের বিভিন্ন অধিকার, ওয়েজবোর্ড বাস্তবায়নের বিষয়ে দেশের সকল সাংবাদিক ও সাংবাদিক সংগঠনকে ঐক্যবব্ধ হয়ে দাবি আদায়ে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।  কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ আলম সফির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন নেতা আলমগীর হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক রমিজ খান, অ্যাডভোকেট রেজাউল করিম, শাহীন মীর্জা, এম.এ হাসেম, শহীদুল্লাহ মিয়াজী, মো. কামাল উদ্দিন, আবুল খায়ের, অধ্যাপক মাসুদ ভূইয়া কুদ্দুস, আবদুুল জলিল ভূইয়া, মোসলেহ উদ্দিন, কেফায়েত উল্লাহ, এমদাদ উল্লাহ, মনিরুল ইসলাম ও সাখাওয়াৎ হাফিজ প্রমুখ।  মো. কামাল উদ্দিন/এএম/এমএস