দেশজুড়ে

শ্রীপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

গাজীপুরের শ্রীপুরে ঘরে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে উপজেলার আতলরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলে গুরুতর আহত হয়েছেন।শ্রীপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঘটনা সত্যতা স্বীকার করেছেন।স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সাইদ আকন্দ বলেন, মেয়ে আরিফা গাজীপুর সদর হাসপাতালে মারা যান। মা হাসুনি বেগমকে (৫০) ঢাকায় নেওয়ার পথে টঙ্গীতে মারা যান। ছেলে শাহজাহান ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন।এএইচ/এমএস