রাজনীতি

চিকিৎসা শেষে ফের কাশিমপুরে ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে চিকিৎসা শেষে মঙ্গলবার বিকেলে পুনরায় গাজীপুরের কাশিমপুর কারাগারে নেয়া হয়েছে।কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার নাসির আহমেদ জাগো নিউজকে জানান, মির্জা ফখরুল অসুস্থ বোধ করায় কারা চিকিৎসকের পরামর্শে সকাল পৌনে আটটার দিকে কারাগারের একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হয়। সেখানে চিকিৎসা শেষে মঙ্গলবার পৌনে চারটার দিকে তাকে ফের কারাগারে আনা হয়।জানা গেছে, ময়লার গাড়ি পোড়ানোসহ ৭৬ মামলার আসামি হয়ে প্রায় চার মাস ধরে গাজীপুরস্থ কাশিমপুর কারাগার-২-এ অন্তরীণ আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে কয়েক দফা রিমান্ডেও নেয়া হয়। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আইবিএস, হার্টের সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন তিনি।মো. আমিনুল ইসলাম/এমজেড/আরআই