নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাটি চাপায় শমসের আলী (৪৫) নামে এক মাটি কাটা শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের হরিনা নদীর পাড় এলাকায় ঘটে এ ঘটনা। নিহত শমসের আলী ওই এলাকার সফর আলীর ছেলে। রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম জানান, সকালে হরিনা নদীর পাড় এলাকায় মাটি কাটার সময় মাটি ভেঙে শ্রমিক শমসের আলীর উপর চাপা পড়ে। পরে সহযোগী শ্রমিকরা শমসের আলীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মীর আব্দুল আলীম/এসএস/এমএস