দেশজুড়ে

ফতুল্লায় স্বামীর উপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন ইসমত আরা (২১) নামে এক গৃহবধূ।

রোববার দুপুরে ফতুল্লার হরিহরপাড়া শহিদুল ইসলামের ভাড়া বাড়িতে ইসমত আরা আত্মহত্যা করেন। পরে পুলিশ সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেলর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত ইসমত আরা পিরোজপুরের ইলিয়াস মিয়ার মেয়ে ও একই এলাকার মেহেদী হাসানের স্ত্রী বলে পুলিশ জানিয়েছে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাজী এনামুল হক নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই গৃহবধূ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শাহাদাত হোসেন/এফএ/পিআর