দেশজুড়ে

সোনারগাঁয়ে সেপটিক ট্যাঙ্কে পড়ে তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি ভবনের সেপটিক ট্যাঙ্কে পড়ে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২জন। রোববার দুপুর ২ টায় উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, নানাখী মধ্যপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে সাব্বির (৮), সাব্বিরের মামা ওসমান গনি (৩৪) ও স্থানীয় ইউপি মেম্বার আবুল কাশেম মেম্বারের ছেলে শাহজালাল (৩৬)।প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সোনারগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, উপজেলার মধ্যপাড়া এলাকাতে একটি আম গাছ থেকে আম পাড়তে যায় সাব্বির। গাছ থেকে পড়ে যাওয়া আম পাশের একটি সেপটিক ট্যাঙ্কে পড়ে যায়। সাব্বির ওই আম কুড়াতে গিয়ে নিজেই ট্যাঙ্কের ভেতরে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে মামা ওসমান গনিও ভেতরে পড়ে গিয়ে চাপা পড়ে যায়। এ দুইজনকে উদ্ধার করতে আসে পাশের নির্মাণাধীন ভবনে থাকা শাহজালাল। সে নিজেও ট্যাঙ্কের ভেতরে গেলে কিছুটা ধসে পড়া অংশের নিচে চাপা পড়ে যায়। ওই সময়ে ট্যাঙ্কে বিষক্রিয়া ও কিছু অংশ ধসে পড়লে তিনজনের মৃত্যু ঘটে। মো.শাহাদাৎ হোসেন/এসএস/পিআর