দেশজুড়ে

মুঠোফোনে কথাই কাল হয়ে দাঁড়ালো ফোরকানের

রেললাইনে বসে মুঠোফোনে কথা বলছিলেন বৃদ্ধ ফোরকান আলী (৫০)। তবে সেই কথা বলাই যে তার জীবনের শেষ কথা বলা হবে সেটা হয়তো জানা ছিলনা তার। অসতর্কতার কারণে প্রাণ দিতে হলো তাকে। নিহত ফোরকান আলী পটুয়াখালী জেলার বাজার খালীর এলাকার মৃত তোজাম্মর আকনের ছেলে। তিনি ফতুল্লা বাজার এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। ফতুল্লা বাজারের চালের দোকানি ফোরকান।রোববার দুপুরে ফতুল্লার আলীগঞ্জে কমলাপুর-নারায়ণগঞ্জ রুটে নারায়ণগঞ্জমুখী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জিআরপি নারায়ণগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।উল্লেখ্য, শনিবার দুপুরে ফতুল্লা রেলস্টেশন এলাকায় ট্রেনে কাঁটা পড়ে রাব্বি (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  শাহাদাৎ হোসেন/এআরএ/পিআর