দেশজুড়ে

রূপগঞ্জে তিন মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন মাদক ব্যবসায়ীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ইউএনও লোকমান হোসেন এ আদেশ দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার পাড়াগাঁও এলাকার নজুম উদ্দিনের ছেলে সুরুজ মিয়া (২৪), মৃত শাহজাহানের ছেলে মাসুম মিয়া (২৭) ও লাভরাপাড়া এলাকার আফর উদ্দিনের ছেলে নাদিম (৩২)।রূপগঞ্জ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজিমউদ্দিন জানান, সুরুজ মিয়া, মাসুম মিয়া ও নাদিম নামের তিন মাদক ব্যবসায়ী পাড়াগাঁও, লাভরাপাড়াসহ আশপাশের এলাকাগুলোতে মাদক বিক্রি করে আসছিলেন। সকালে তাদের নিজ নিজ এলাকায় অভিযান পরিচালনা করে ২০পিছ ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের তিনজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন। তাদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।মীর আব্দুল আলীম/এসএস/আরআই