দেশজুড়ে

বিজয়নগরে ৯ বছরের শিশু ধর্ষণের শিকার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পত্তন ইউনিয়নের মাসাউরা গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই শিশুটি বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নির্যাতনের শিকার শিশুটির বাবা সাংবাদিকদের জানান, সোমবার বিকালে শিশুটি তার ফুফুর বাড়ি মনিপুর থেকে নিজ বাড়ি মাসাউড়া গ্রামে আসছিলেন। পথিমধ্যে একই গ্রামের কুদ্দুস মিয়ার বখাটে ছেলে কালু মিয়া (১৯) ও তার কয়েকজন সহযোগী জোরপূর্বক তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং পার্শ্ববর্তী একটি স্থানে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার সকালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, অভিযুক্ত কালু মিয়াসহ তার বাকি সহযোগীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস