দেশজুড়ে

বি.বাড়িয়ায় ট্রাকচাপায় দুই পথচারী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রাকচাপায় মো. ইয়াছিন মিয়া (৪৫) ও সাইদুর (০৯) নামে দুই পথচারী নিহত হয়েছেন। বুধবার সকাল পৌনে ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে একটি মালবাহী ট্রাক কুমিল্লার দিকে যাচ্ছিল। পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাধিকা বাজার এলাকায় ট্রাকটি পথচারী সাইদুরকে চাপায় দেয়। এসময় ইয়াছিন সাইদুরকে বাঁচাকে এগিয়ে আসলে তিনিও ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তারা দুইজন মারা যান।জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. বায়েজিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, চালকসহ ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস