নবম ওয়েজ বোর্ড ঘোষণা নিয়ে টালবাহানা ও মিথ্যাচারের কারণে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে যশোরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেয়া হয়।
নবম ওয়েজ বোর্ড ঘোষণা নিয়ে টালবাহানা ও মিথ্যাচারের কারণে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর অপসারণ দাবিতে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে জেইউজে সভাপতি সাজেদ রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সহ-সভাপতি মনোতোষ বসু, মহাসচিব ওমর ফারুক, কোষাধ্যক্ষ মধুসূদন মণ্ডল, প্রেসক্লাব যশোরের সম্পাদক তৌহিদুর রহমান, জেইউজের সাবেক সভাপতি রিমন খান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন প্রমুখ।
মিলন রহমান/আরএআর/জেআইএম