দেশজুড়ে

সীমান্তপাচার রোধে একযোগে কাজ করবে বিজিবি-বিজিপি

দু’দেশে অবৈধ অনুপ্রবেশ, সবধরনের মাদক চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে একসাথে কাজ করার ঘোষণা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মায়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। সৌহার্দপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে দু’দেশের সীমান্ত সম্পর্ক আরো সুদৃঢ় করতে ঐকমত্য পোষণ করেন দু’বাহিনীর কর্তাব্যক্তিগণ।কক্সবাজারে বিজিবি-বিজিপি’র রিজিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে বিজিবি দক্ষিণ পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিম ও মায়ানমার বর্ডার গার্ড পুলিশের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থিন কো কো এ ঘোষণা দেন।রোববার সকাল সাড়ে ১০টায় কক্সবাজারের তারকা হোটেল ওশান প্যারাডাইসের সম্মেলন কক্ষে শুরু হওয়া এ পতাকা বৈঠক বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলে। দু’পক্ষের সিদ্ধান্তের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা সাড়ে ৫টায় বৈঠকের সফলতা নিয়ে সাংবাদিকদের ব্রিফিং দেন দু’বাহিনীর প্রধান।ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিম আরো জানান, সীমান্তের নিকটবর্তী স্থানে ফায়ারিং এর ধরন, নিয়মিত পতাকা বৈঠক ও সৌহার্দ পূর্ণ খেলাধূলার আয়োজন করে সীমান্তের শান্তি শৃংখলা স্বাভাবিক রাখতে দু’দেশের বর্ডার গার্ডগণ একাত্ম হয়ে কাজ করার ব্যাপারে ফলপ্রসূ সিদ্ধান্তে পৌঁছান। সীমান্তের যেকোনো সমস্যা নিরসনে বিজিবি-বিজিপি আন্তরিক সহযোগী হবে বলে উল্লেখ করেন তিনি।পতাকা বৈঠকে বিজিবি-২৩ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবির দক্ষিণ পূর্ব রিজিয়ন কমান্ডার, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিম। সঙ্গে ছিলেন কক্সবাজার সেক্টর’র সদ্য বিদায়ী কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান, পিএসসি, নবাগত সেক্টর কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান, বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল এস এম ওয়ালিউর রহমান, বিজিবি হেড কোয়ার্টার’র স্টাফ অফিসার কর্নেল সেলিম মাহমুদ চৌধুরী, পিএসসি, নাইক্ষ্যংছরি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. ঘাসান মোরশেদ, পিএসসি, চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়নের ডিরেক্টর অপারেশন লে. কর্নেল আবু রেজা মো. নাসির উদ্দিন এশরাম, পিএসসি, টেকনাফ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আবুজার আল জাহিদ, পিবিজিএম, বলিপারা ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মো. কামরুল ইসলাম, পিএসসি, কক্সবাজার ব্যাটালিয়ন কমান্ডার খন্দকার সাইফুল আলম, পিবিজিএম, রামু ব্যাটালিয়ন কমান্ডার সফিউল আজম পারভেজ, কক্সবাজার সেক্টরের স্টাফ অফিসার মেজর মাহবুব ছাবের, মেজর মুহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়নের স্টাফ অফিসার মেজর সাব্বির আহমদ, পিবিজিএম। অনুবাদক হিসেবে দায়িত্ব পালন করেন কবির হোসাইন।অপরদিকে, মায়ানমার ১৭ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বর্ডার গার্ড পুলিশের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থিন কো কো। তার সাথে ছিলেন মায়ানমারের এক নাম্বার সেক্টর’র কমান্ডিং অফিসার পুলিশ লে. কর্নেল কৈও তুইজা, দুই নাম্বার সেক্টর’র কমান্ডিং অফিসার লে. কর্নেল থাই হান, মংডু ইমিগ্রেশন উপ-পরিচালক ইউ অং সুঁয়ে, মংডু ইমিগ্রেশন ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট’র উপ-পরিচালক সাঁও নাইথে, এক নাম্বার পুলিশ কমান্ডিং অফিসের অপারেশন অ্যান্ড ইনটেলিজেন্স সেকেন্ড অফিসার পুলিশ মেজর মিন ওঁয়ে, বর্ডার গার্ড পুলিশ কমান্ডিং অফিস স্টাফ পুলিশ ক্যাপ্টেন কৈ সুঁয়ে, পুলিশ সেকেন্ড লে. অং ইয়ে জান, পুলিশ সেকেন্ড লে. কৈ কো কো থান্ট, পুলিশ সেকেন্ড লে. থিন সঁয়ে লিন, কৈ থুয়ে নেয়ন, সি থু ইউইন। তাদের পক্ষে অনুবাদক ছিলেন ইউ কৈ ইউইন, ইউ থা জান ওঁ এবং ইউ মং মং।নির্ধারিত পতাকা বৈঠকে উপস্থিত হতে সকাল পৌনে ১০ টায় দু’দেশের প্রতিনিধিগণ সড়কযোগে অনুষ্ঠান স্থলে পৌঁছান।  বিজিবির চৌকশদলের পাশাপাশি ওশান প্যারাডাইসের পরিচালক আবদুল কাদের মিশু হোটেলের পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন। লালগালিচাসহ বর্ণিল সাজে সাজানো হয় পতাকা বৈঠক এলাকা ও আশপাশ।সায়ীদ আলমগীর/এমএএস/আরআই