দেশজুড়ে

কসবায় বিজিবির উপর হামলার চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের উপর হামলার চেষ্টা চালিয়েছে মাদক চোরাকারবারীরা। বুধবার ভোরে উপজেলার মঈনপুর সীমান্তে এই ঘটনা ঘটে।১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ভোরে উপজেলার গোবিন্দপুর-কামালপুর সীমান্ত দিয়ে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির মঈনপুর বিওপির (বর্ডার আউটপোস্ট) একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় চোরাকারবারীরা ও স্থানীয় কয়েকজন বাসিন্দা বিজিবির সদস্যদের চারদিক থেকে ঘিরে ফেলে হামলার চেষ্টা চালায়। খবর পেয়ে বিজিবির আশপাশের বিওপিগুলো থেকে অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে। পরে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৫ মণ গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান লে. কর্নেল নজরুল ইসলাম।এ ব্যাপারে কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোর্সেদ জাগো নিউজকে বলেন, মাদক উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।আজিজুল আলম সঞ্চয়/এমজেড/পিআর