দেশজুড়ে

ট্রাকচাপায় হেলপার নিহত

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় হেলপার হাসান মিয়ার (৩৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাহেববাজার বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপার হাসান মিয়া ময়মনসিংহ জেলার বাসিন্দা। তিনি কালিয়াকৈরের বেগমপুর এলাকায় তার শ্বশুর বাড়ি থেকে ট্রাক হেলপার হিসেবে কাজ করতেন।গোড়াই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, সাহেববাজার বাইপাস এলাকায় চালক ট্রাকটি চালিয়ে যাবার সময় সহকারী হাসান মিয়া ট্রাকে ওঠতে গিয়ে ট্রাকের নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান হাসান।                         আমিনুল ইসলাম/এআরএ/এমআরআই