নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। রোববার দুপুরে ভোট গ্রহণ চলাকালে কারচুপির অভিযোগে তিনি বর্জনের ঘোষণা দেন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার বলেন, নিজ বাড়িতে থেকে অবরুদ্ধ রাখায় নিজে কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারা, রাতে ৪৫ কেন্দ্রে ভোট দেওয়া থেকে শুরু করে কেন্দ্রে পোলিং এজেন্ট ঢুকতে না দেওয়ায় তিনি ভোট বর্জন করেছেন।
ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘২৯ ডিসেম্বর সন্ধ্যা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন আমাকে মেঘনা ঘাট এলাকায় অবরুদ্ধ করে রেখেছে। এখন পর্যন্ত আমি বাইরে বের হতে পারিনি। যে কারণে আমার নিজের ভোটও দিতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘আমার ছোট ছেলে সাকিবকে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। আমার দলের নেতাকর্মীদের যেখানেই পাচ্ছে; সেখান থেকে তাদের গ্রেফতার করছে।
এসইউ/পিআর