পাকিস্তানের লাহোরে আত্মঘাতী বোমা হামলায় বহু হতাহতের পর টেলিভিশনে দেয়া এক ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জানিয়েছেন, তিনি এই হামলার প্রতিশোধ নেবেন। খবর বিবিসির। ইস্টার সানডেতে খ্রিষ্টান সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো ওই হামলায় নিহতের হয়েছে ৭২ জন। আহত হয়েছে আরো তিন শতাধিক। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন স্থানীয় কর্মকর্তারা। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানে তালেবানের সঙ্গে সম্পৃক্ত জামায়াতুল আহরার।হামলার সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। কমপক্ষে ৫টি তল্লাশি অভিযান চালিয়ে সন্দেহভাজনদের গ্রেপ্তার করার পাশাপাশি বেশ কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে।প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন। তিনি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নিরাপত্তা সংস্থাগুলোকে আরো সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।সেসময় তিনি বলেন, প্রত্যেকটি রক্তের ফোটার হিসাব আমরা রাখছি, আমরা এর প্রতিশোধ নেবো। যতক্ষণ পর্যন্ত বদলা নেয়া শেষ না হবে, ইনশাআল্লাহ, আমরা বিশ্রাম নেব না।ওই হামলার পর জামায়াতুল আহরার দাবি করেছিল ইস্টার সানডের উৎসব পালনকালে খ্রিষ্টান সম্প্রদায়কে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত যত মানুষ ওই হামলায় মারা গেছে তার অধিকাংশই মুসলমান।তবে সোমবার সাহিল পারভেজ (১১) নামে এক খ্রিষ্টান ধর্মাবলম্বীর শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। টিটিএন/এমএস