মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)শারীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বসবে না। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। রাগ, জেদ, আবেগ ও অহংকার বর্জন করা সমীচীন হবে।বৃষ (২১ এপ্রিল-২০ মে)টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ভার বাড়তে পারে। শত্রু ও বিরোধী পক্ষের সব পরিকল্পনা নস্যাৎ করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন। অত্যাবশ্যকীয় ভ্রমণ থেকে বিরত থাকা শ্রেয় হবে।মিথুন (২১ মে-২০ জুন)ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার দ্বারে এসে টেক্কা মারবে। নিত্য নতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। কর্মের সুনাম, যশ, পদোন্নতি তথা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। প্রেমীযুগল সতর্কতার সঙ্গে চলাফেরা করুন।কর্কট (২১ জুন-২০ জুলাই)আয়-উপার্জনের সব রাস্তা পরিষ্কার হয়ে থাকবে। ঘুষ, উেকাচ গ্রহণ, নেশাজাতীয় দ্রব্য সেবন, ক্রয়-বিক্রয় ও অস্ত্রশস্ত্র বহন থেকে বিরত থাকা সমীচীন হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে সর্বদাই মুখর হয়ে থাকবে।সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন। শিক্ষার্থীদের মন অনুচিত কাজের প্রতি আকৃষ্ট হওয়ায় উচ্চ শিক্ষা তথা বিদেশগমনের স্বপ্ন ভেঙে পড়তে পারে। প্রেম, রোমান্স, বিনোদন, বিনিয়োগ ও ধার দেওয়া-নেওয়া ঘাতক বলে প্রমাণিত হতে পারে।কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)মনোবল, জনবলের গ্রাফ উপরের দিকে উঠতে পারে। বিপরীতে অর্থবলের গ্রাফ ক্রমশ নিচের দিকে নামতে থাকবে। হাতে থাকা প্রায়ই কাজই সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, যার ফলে আপনাকে সর্বদাই অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকবেন।তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)বিদ্যাশিক্ষায় ব্রতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম ফুলে-ফেঁপে ওঠায় ব্যবসায়িক মন্দাভাব কেটে যাবে। মামলা-মোকদ্দমা ও কোর্টকেসের রায় পক্ষে আসায় হারানো ধনসম্পদ-সম্পত্তি ও বুকের ধন বুকে ফিরে আসার পথ প্রশস্ত হবে।বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)ভ্রাতা-ভগ্নিদের সঙ্গের দীর্ঘদিনের কলহ-বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও খেলনাসামগ্রীর পসরা সাজবে। কর্মক্ষেত্রে প্রচেষ্টা আর পরিশ্রমের পূর্ণ ফল প্রাপ্ত হবেন। না বুঝে বিনিয়োগ ও ধার দেওয়া অর্থ ঘাতক বলে প্রমাণিত হবে।ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। প্রেমীযুগলের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করব সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের পথ প্রশস্ত হবে। মন সুর, সংগীত, ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হবে।মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)হারানো পিতৃমাতৃ ধনসম্পদ ও সম্পত্তি ফিরে পাওয়ার যোগ প্রবল। শ্বশুরালয়, মাতুলালয় ও জীবনসাথীর তরফ থেকেও ভরপুর সহযোগিতাপ্রাপ্ত হবেন। দুর্জন আত্মীয়বেশে আপনার সুখের সংসারে অশান্তির অনল জ্বেলে দিতে পারে।কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)বেকারদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার তথা পাওনা টাকা আদায়ের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। বিদেশ গমনেচ্ছুদের বিদেশ গমনের স্বপ্নসাধ পূরণ হবে। সপরিবারে কাছে তথা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন। মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। আজকের রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুল, ফল ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে। ব্যবসা-বাণিজ্যে অংশীদারদের সঙ্গে কারণে-অকারণে কলহ-বিবাদের সৃষ্টি হতে পারে।আরএস/এমএস