লিবিয়ার উপকূল থেকে গত দু`দিনে ১৫শ` শরণার্থীকে উদ্ধার করেছে ইতালির উপকূলরক্ষী বাহিনী। এদের মধ্যে বহু নারী এবং শিশু ছিল। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।রোববার এবং সোমবার উপকূলে অভিযান চালিয়ে এ পর্যন্ত মোট ১ হাজার ৪শ ৮২ শরণার্থীকে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। তবে ওই শরণার্থীদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। উপকূলরক্ষীরা জানিয়েছেন, তারা রোববার ৭শ ৩০ এবং সোমবার ৭শ ৫২ জনকে উদ্ধার করেছেন। ওই শরণার্থীদের মধ্যে বহু নারী ও শিশু ছিল। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা গত সপ্তাহে জানিয়েছে, এ বছরের শুরুতে এ পর্যন্ত প্রায় সাড়ে ১৪ হাজার শরণার্থী লিবিয়া হয়ে ইতালি পৌঁছেছে। টিটিএন/এমএস