দেশজুড়ে

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে হোটেল মালিকের মৃত্যু

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মনসুর (৩০) নামে এক হোটেল মালিকের মৃত্যু হয়েছে। সোমবার মধ্যরাতে নগরীর চান্দগাঁও এলাকায় সাতকানিয়া হোটেলে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাতে বেচাবিক্রি শেষে হোটেলের ধাতব দরজা বন্ধ করার সময় দুর্ঘটনাবশত দোকানের বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। এতে দরজাটি বিদ্যুতায়িত হয়ে গেলে মনসুর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মনসুর হাটহাজারী উপজেলার গরদুয়ারা আবুল খায়েরের ছেলে বলে জানান ওই পুলিশ সদস্য। জীবন মুছা/জেএইচ/এমএস