পাঁচ বছর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব থাকার পর অবশেষে বিএনপির মহাসচিবের দায়িত্ব পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বেলা সোয়া ১১টায় বিএনপির নয়াপল্টন কার্যালয়ে চেয়ারপারসনের অনুমতি সাপেক্ষে রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। ফলে ভারপ্রাপ্ত থেকে মুক্ত হলেন মির্জা ফখরুল।একইসঙ্গে বর্তমানে দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে বিএনপির নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেয়া হয়েছে। আর কোষাধ্যক্ষ হিসেবে মিজানুর রহমান সিনহাকে দায়িত্ব দেয়া হয়েছে।কাউন্সিলের ১১দিন পর গুরুত্বপূর্ণ তিনটি পদে তিন নেতার নাম ঘোষণা করা হলো। ক্রমান্বয়ে বাকী পদে দায়িত্বপ্রাপ্ত নেতাদের নাম ঘোষণা করা হবে বলেও জানান রিজভী।এমএম/আরএস