রাজনীতি

কারাগারে ফখরুল: নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ

সদ্য মনোনীত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠানোর প্রতিবাদে নয়াপল্টন এলাকায় বিক্ষোভ করছেন দলটির নেতাকর্মীরা।বুধবার দুপুরে ফখরুলকে কারাগারে পাঠানোর সংবাদ নয়াপল্টনে পৌঁছার পর হঠাৎ এ কর্মসূচি পালন করেন তারা।এ সময় বিক্ষোভে নয়াপল্টনে অবস্থানরত দলটির নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন। এতে নেতৃত্ব দেন দলটির নব মনোনীত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।তবে হঠাৎ ডাকা এ কর্মসূচিতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিক্ষোভ কর্মসূচির সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি। এমএম/জেএইচ/এমএস