জাতীয়

৩০ অবৈধ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের অনুরোধ

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত ৩০ বাংলাদেশিকে দেশে ফেরত আনতে ঢাকাকে অনুরোধ করেছে মার্কিন সরকার। বৃহস্পতিবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে তাকে এই অনুরোধ করেছেন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি সারাহ সেওয়াল।আসাদুজ্জামান খানকে সারাহ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে ৩০ জন বাংলাদেশি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাস করছেন। আইনি প্রক্রিয়ায় তারা ইতোমধ্যে অবৈধ প্রমাণিত হয়েছেন। আদালত তাদের অবৈধ ঘোষণা করেছেন।বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরে বলেন, আমরা জানতে চেয়েছি, তারা বাংলাদেশি তার প্রমাণ রয়েছে কি না। প্রমাণসহ সব উপস্থাপন করতে বলা হয়েছে। সে মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।মন্ত্রী আরো বলেন, সারাহ আমাদের সন্ত্রাসবিরোধী কার্যক্রম সম্পর্কে জানতে চেয়েছে। আমরা অবহিত করেছি। একইসঙ্গে আমাদের পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিট গঠনের কথা জানানো হয়েছে। তবে এতে মানবাধিকার কার্যক্রম যাতে বাধার মুখে না পড়ে সেটি খেয়াল রাখার পরামর্শ দিয়েছে।বৈঠকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ডের সহকারী সেক্রেটারি অ্যালান বারসিনাসহ দুই পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরআগে তারা বৈঠক করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে। এসএ/এএইচ/এবিএস