বাংলাদেশ বিমান বাহিনীর ৪২তম এমওডিসি রিক্রুট দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার লালমনিরহাটে এই কুজকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপা।কুচকাওয়াজে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার কমডোর মো. শফিকুল আলম। এসময় তিনি কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চ পাস্টের সালাম গ্রহণ করেন।অংশগ্রহণকারীদের মধ্যে শুভকর শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে বিবেচিত হয়ে “চৌকস রিক্রুট ট্রফি” অর্জন করেন। অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং রিক্রুটদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।এআর/এসকেডি/এবিএস