রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ২নং সুপার মার্কেটে ডিজিটাল পদ্ধতিতে পর্নোগ্রাফি বিপণনকালে ১১ জন আটকসহ বিপুল পরিমাণ কম্পিউটার সামগ্রী জব্দ করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত র্যাব-২ এর একটি বিশেষ আভিযানিক দল তেজগাঁও থানাধীন কাওরান বাজারের ২নং সুপার মাকেটে অভিযান পরিচালনা করে।আটককৃতরা হলেন, মো. সাখাওয়াত হোসেন (২৪), মো. শাওন (২৩), মো. মামুন (১৮), মো. শাহিন, (২০), মো. ইমরান হোসেন (২৫), মো. আরিফুল ইসলাম (২৫), মো. সুমন মিয়া (২২), মো. শামীম (১৮), মো. মোবরক (২৫), মো. বাবুল মিয়া (২৬) ও মো. জুয়েল (১৮)।এসময় তাদের কাছ থেকে ১৫টি মনিটর, সিপিইউ ১৩টি, ল্যাপটপ ২টি ও অন্যান্য ২৫০টি কম্পিউটার সামগ্রী জব্দ করা হয়।র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ইয়াছির আরাফাত বলেন, পর্নোগ্রাফি বিস্তারের সাথে জড়িত ১১ জনকে আটক করা হয়েছে। ওই কাজে ব্যবহৃত প্রায় ৫ লাখ টাকা মূল্যের কম্পিউটার সামগ্রী জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।জেইউ/এসএইচএস/আরআইপি