খেলাধুলা

ইংলিশ প্রিমিয়ার লিগে ডোপ কেলেঙ্কারি

ইদানিং ‘ডোপ’ যেন বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে ক্রীড়াঙ্গনে। কয়েকমাস আগেই টেনিস তারকা মারিয়া শারাপোভা ডোপটেস্টে পজিটিভ প্রমাণিত হয়ে নিষিদ্ধ হলেন। এবার বের হলো ইংলিশ প্রিমিয়ার লিগে ডোপ টেস্টের কাহিনী। ইংলিশ প্রিমিয়ার লিগের বেশিরভাগ ফুটবলারই নাকি নিষিদ্ধ ঔষধ সেবন করেছেন।

ব্রিটিশ দৈনিক সানডে টাইমসের দেয়া এক প্রতিবেদনে বলা হয়, বোনার নামের এক চিকিৎসকের কাছ থেকে ফুটবলাররা ওই নিষিদ্ধ ঔষধ নিয়েছিলেন। ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলারদের ভেতর আর্সেনাল, চেলসি এবং লেস্টার সিটির ফুটবলাররাও রয়েছে বলে দাবি করেছে পত্রিকাটি।সানডে টাইমসকে বোনার আরো বলেন, বিগত ছয় বছর ধরে বিভিন্ন খেলার প্রায় ১৫০জন ক্রীড়াবিদকে এরিথ্রোপোয়েটিন, স্টেরয়েড হরমোন চিকিৎসা করেছেন। তার কাছে আসা ক্রীড়াবিদদের ভেতর ইংলিশ লিগের ফুটবলাররাই বেশি। তাছাড়া টেনিস, ক্রিকেট, মার্শাল আর্ট, বক্সিংয়েরও অনেক ক্রীড়াবিদ এসেছেন তার কাছে চিকিৎসা নিতে। অন্যদিকে নিজেদের সীমাবদ্ধতার কারণে বোনারের বিরুদ্ধে কোণ রকম ব্যবস্তা নিতে পারেনি ব্রিটিশ ডোপিং বিরোধি সংস্থা ইউকেএডি।তবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো ডোপ কেলেঙ্কারির অভিযোগ অস্বীকার করেছে। লেস্টার সিটি, চেলসি, ম্যানসিটি থেকে শুরু করে অধিকাংশ ক্লাবই এই অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।আরআর/আইএইচএস/এসকেডি