সময়টা খারাপ যাচ্ছে না অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হওয়া বাংলাদেশি বোলার তাসকিন আহমেদের। বিশ্বকাপের মাঝপথেই বাংলাদেশে ফিরে আসেন এই পেসার। এসেই শুরু করে দিয়েছিলেন বোলিং অ্যাকশন শোধরানোর কাজ। মাঝের ছুটিতে শ্রীলঙ্কার পর এবার মালদ্বীপে অবসর সময় পার করছেন তাসকিন আহমেদ। সেখানেই তিনি গেয়ে উঠলেন ব্রাভোর গাওয়া গান ‘চ্যাম্পিয়ন! চ্যাম্পিয়ন!’ মালদ্বীপের হুলহুমেইল বিচে বর্তমানে রয়েছেন তাসকিন আহমেদ। সেখানেই বন্ধুদের নিয়ে নৌকায় চড়ে ব্রাভোর গাওয়া গান গাইতে থাকেন। এর আগে গত পরশুই তাসকিন মালদ্বীপে পৌঁছান শ্রীলঙ্কা থেকে। শ্রীলঙ্কান ক্রিকেটার দাসুন সানাকার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তাসকিন। তাসকিন কবে বাংলাদেশে ফিরবেন সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।আরআর/এনএফ/আরআইপি