আরিফুর রহমান বাবু
স্কুল জীবন কেটেছে দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট গ্রেগরিজ হাইস্কুলে। এরপর কবি নজরুল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক। স্নাতক ও স্নাতোকত্তর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।
সাংবাদিকতা জীবন শুরু ১৯৯২ সালের অক্টোবরে, দৈনিক জনকণ্ঠের প্রতিষ্ঠালগ্ন থেকে ২০১১ সাল পর্যন্ত- দীর্ঘ ১৯ বছর। জনকণ্ঠের সোনালী সময়টা পার করেছেন। এই দীর্ঘ সময়ে তিনি একেবারে সামনে থেকে দেখেছেন বাংলাদেশের ক্রিকেটের উত্থানপর্ব। বাংলাদেশের সিনিয়র সাংবাদিকদের একজন। ১৯৯৬ সালে পাকিস্তান-ভারত ও শ্রীলঙ্কা বিশ্বকাপ, ১৯৯৭ সালের মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসি ট্রফি, ১৯৯৮ সালে ঢাকায় অনুষ্ঠিত প্রথম মিনি বিশ্বকাপ (বর্তমানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি), ১৯৯৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ, ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্ট, ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ, ২০০৪ ইসলামাবাদ এসএ গেমস, ২০০৬ সালে ভারতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি, নিজ দেশের মাটিতে ২০১১ বিশ্বকাপ, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৫ ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করেছেন।
এছাড়াও বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, আরব আমিরাতে বিভিন্ন টুর্নামেন্ট ও সিরিজ কাভার করেছেন।
২০১১ সালে জনকণ্ঠ ছেড়ে যোগ দিয়েছিলেন দৈনিক সকালের খবরে। এই পত্রিকায় ছিলেন প্রতিষ্ঠালগ্ন থেকে। ২০১৬ সালের জুন থেকে বিশেষ সংবাদদাতা হিসেবে রয়েছে জাগো নিউজ২৪.কমে।
খেলা পাগল ও ক্রিকেট অন্তঃপ্রাণ মানুষটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, মিরপুর শেরেবাংলা ও ফতুল্লা স্টেডিয়ামে পরিচিত মুখ। ভোজনরসিক, সদালাপি ও আড্ডাবাজ এই মানুষটি পঞ্চাশ বছর বয়সেও মাঠ দাপিয়ে বেড়ান। ২০০৫ সাল থেকে প্রায় একযুগ দেশের বিভিন্ন টিভি চ্যানেলেও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক তিনি। নিয়মিতই অংশ নেন ক্রিকেট সম্পর্কিত টক শোগুলোতে।
ক্রীড়া সাংবাদিকদের অন্যতম প্রাণের প্রতিষ্ঠান বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশনের (বিএসজেএ) বর্তমান কমিটিসহ মোট পাঁচবার সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
তবে কি ইতালির সাফল্যের সূর্য অস্ত গেল?
০৭:০৩ পিএম, ০১ এপ্রিল ২০২৬, বুধবারযেহেতু এবার নিয়ে টানা তৃতীয়বার ইতালি বিশ্বকাপের বাইরে, তাই কেউ কেউ এটাকে খুব বড় খবর মানতে নারাজ। তাদের কথা- যত সোনালি ইতিহাসই থাকুক না কেন, এক সময়ের ‘সুপার পাওয়ার’ই হোক না কেন, যে দল এক নাগাড়ে ....
অর্থনৈতিক নিরাপত্তা এসেছে, এখন দরকার মানসম্মত প্রশিক্ষণ ও অবকাঠামো
১০:০৬ পিএম, ৩০ মার্চ ২০২৬, সোমবারখেলাধুলাকে আনুষ্ঠানিকভাবে পেশা হিসেবে স্বীকৃতি দিতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ১২৯ জন ক্রীড়াবিদকে মাসিক ভাতার আওতায় এনেছে সরকার। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে সরকার গঠনের...
দল নির্বাচনে ধারাবাহিকতা ও সততা খুব গুরুত্বপূর্ণ
০৪:১৩ পিএম, ২৪ মার্চ ২০২৬, মঙ্গলবারহাবিবুল বাশার সুমন প্রধান নির্বাচক হচ্ছেন, এমন খবর প্রায় মাসখানেক ধরেই শোনা যাচ্ছিল। দিন-তারিখের হিসাব করলে তারও আগে থেকেই ক্রিকেটপাড়ায় জোর গুঞ্জন ছিল...
এক সময় ক্রিকেটই ছেড়ে দিতে চেয়েছিলাম: তাওহিদ হৃদয়
০১:১৬ পিএম, ২২ মার্চ ২০২৬, রোববারতার জন্ম ও বেড়ে ওঠা বগুড়া শহরের মালতিনগরে; কিন্তু তাওহিদ হৃদয় সেই ছোটবেলা থেকেই ঈদ করেন দাদার বাড়িতে। সেটাও খুব দূরে নয়- বগুড়া শহর থেকে ২০-২২ কিলোমিটার দূরে; গ্রামের নাম দক্ষিণপাড়া। জন্মের আগে...
‘ছোটবেলায় ঈদ গিফট হিসেবে আমার প্রথম পছন্দ ছিল ব্যাট-বল’: তানজিদ তামিম
০২:০৫ পিএম, ২১ মার্চ ২০২৬, শনিবার‘ইচ্ছে থাকলে উপায় হয়’ আর লক্ষ্য যদি থাকে অটুট, তবে দেখা মেলে সাফল্যের। সময়ের সবচেয়ে ইনফর্ম ওপেনার তানজিদ হাসান তামিমের ক্ষেত্রে এই প্রবচন একদম সত্য। সেই ছেলেবেলা থেকেই ক্রিকেট তাঁর ধ্যান-জ্ঞান...
ছেলেবেলার ঈদের প্রধান রোমাঞ্চ ছিল সালামি: শান্ত
০৫:৩৭ পিএম, ২০ মার্চ ২০২৬, শুক্রবারঈদ মানেই আনন্দ। ছোট-বড় নির্বিশেষে ঈদের স্বর্গীয় খুশির ফল্গুধারা বয়ে যায় সবার মনেই। তবে ছেলেবেলার ঈদের আনন্দটাই ভিন্ন। ভাই-বোন, আত্মীয়-পরিজন, সমবয়সী—সবার সাথে সেই আনন্দ ভাগ করে নেওয়ার অনুভূতিটাই আলাদা...
বুলবুলের একার সিদ্ধান্তেই কি এনএসসিকে চ্যালেঞ্জ জানিয়ে বসলো বিসিবি?
০৪:৪৮ পিএম, ১৭ মার্চ ২০২৬, মঙ্গলবারএমনিতেই কোনো কিছু ঠিক নেই। ক্রিকেট বোর্ড কীভাবে চলছে? সভাপতি নেই এক মাসের বেশি সময় ধরে। কে বোর্ড চালাচ্ছেন? দুইজন সহ-সভাপতি আছেন—ফারুক আহমেদ এবং সাখাওয়াত হোসেন। তাদের কোনো দায়িত্ব ভাগ করে দেওয়া হয়নি। প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেই অর্থে তেমন কোনো নির্দেশনা পাননি...
তদন্ত কমিটি গঠনের পর কী হবে, বোর্ড কি ভেঙে দিতে পারে এনএসসি?
০৪:৩৪ পিএম, ১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবারকয়েকদিন আগেই জাতীয় ক্রীড়া পরিষদের কাছে ঢাকার ক্লাব, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে লিখিত অভিযোগও আনা হয়েছে। দেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম বড় তারকা তামিম ইকবাল নিজে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে গিয়ে তিনদিন আগে লিখিত অভিযোগপত্র পেশ করেন...
তিন নতুনে অনভিজ্ঞ পাকিস্তানের ব্যাটিং, মোস্তাফিজ-তাসকিনদের সেরা সুযোগ!
০৯:৩০ পিএম, ১০ মার্চ ২০২৬, মঙ্গলবারএ সিরিজকে সামনে রেখে দুই দলের অধিনায়ক কথা বলেছেন। বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ তার নিজের চিন্তা, অনুভব, উপলব্ধি ও লক্ষ্য-পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে দল কেমন হবে, একাদশ কিভাবে সাজাবেন, সেটি খোলাসা করেননি...
প্রিমিয়ার লিগ বন্ধ, সিসিডিএম কর্তারা অসহায়, বিকার নেই বিসিবি সভাপতির!
০৬:০২ পিএম, ০৭ মার্চ ২০২৬, শনিবারশুনতে কানে লাগতে পারে। লাগবেও। একটা টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের প্রধান আসর বলে বিবেচিত হবার কথা জাতীয় লিগের। কিন্তু কঠিন সত্য হলো, জাতীয় লিগ, বিসিএল এখনো বাংলাদেশের প্রধান ক্রিকেট আসর নয়...
৩ মাস পর বুলবুল-ফাহিমের জায়গায় নতুন মুখ?
০৬:৫৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবারবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদে কি আসতে যাচ্ছে বড় ধরনের পরিবর্তন?...
তামিম, ফারুক না লবি- বুলবুল না থাকলে কে হবেন বিসিবি সভাপতি?
১২:৩৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবারআমিনুল ইসলাম বুলবুল কি আর অস্ট্রেলিয়া থেকে ফিরবেন না? তিনি কি সিঙ্গেল রুট টিকিট কেটেই অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন?’— মাঝে এমন গুঞ্জনে মুখরিত হয়েছিল ক্রিকেটাঙ্গন। পরে তা অসার প্রমাণিত হয়। এরপর আমিনুল ইসলামকে...
সিদ্ধান্তহীনতা আর সংকট: বিশ্বকাপ থেকে কি ছিটকে যাচ্ছে বাংলাদেশ?
০৩:৩৯ পিএম, ১৮ জানুয়ারি ২০২৬, রোববারমাঠ ও মাঠের বাইরের ঘটনায় ঠাসা বিপিএলের ঢাকার শেষ পর্ব। তবে মাঠের চেয়ে মাঠের বাইরের ঘটনা, রটনাই বেশি সাড়া ফেলেছে। সিলেট পর্ব শেষে ঢাকা পর্ব শুরুর আগেই জাতীয় দলের সাবেক অধিনায়ক ও শীর্ষ তারকা তামিম ইকবালকে...
টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেই নাজমুল-জাকের!
০৮:১৯ পিএম, ০২ জানুয়ারি ২০২৬, শুক্রবার‘জাকের আলী অনিক কি বিশ্বকাপ টি-টোয়েন্টি দলে থাকবেন? ক্রমাগত খারাপ খেলার পাশাপাশি দৃষ্টিকটুভাবে বারবার প্রায় একই শট খেলতে গিয়ে আউট হবার পরও কি জাকের আলীকে বিবেচনায় আনবেন নির্বাচকরা? ওদিকে ব্যাটার কোটায় নাজমুল হোসেন শান্তর দিকে চোখ নির্বাচকদের? টেস্ট অধিনায়ককে কি আবার টি টোয়েন্টি দলে ফিরিয়ে বিশ্বকাপে নিয়ে যাওয়া হবে? এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিলো বেশ কয়েকদিন ধরেই।
‘বিকেএসপি লিজেন্ডস’ নিয়ে দুটি কথা
০৬:২৫ পিএম, ১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার‘খেলাপাগল’ শব্দটা শুনতে কানে লাগে। বাংলাদেশের মানুষ খেলাপ্রেমী; কিন্তু আমাদের দেশে এখনো খেলাধুলার তেমন কোন প্রাতিষ্ঠানিক শিক্ষাকেন্দ্র নেই। সবেধন নীলমনি ‘বিকেএসপি।’ দেশের ক্রীড়াঙ্গনের সুতিকাগার...