মনিরুজ্জামান উজ্জ্বল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। দৈনিক বাংলার বাণীর মাধ্যমে সাংবাদিকতা শুরু করা মনিরুজ্জামান উজ্জ্বল দৈনিক যুগান্তর, দৈনিক সমকাল, ঢাকা ট্রিবিউন হয়ে ২০১৫ সালের ১ জুন বিশেষ সংবাদদাতা হিসেবে জাগোনিউজ২৪.কমে যোগদান করেন।
ইতিপুর্বে তিনি একাধিকবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব), এসিড সারভাইভার্স ফাউন্ডেশন (এএসএফ), ব্রাক ও ইউনিসেফ (মিনা) আয়োজিত বেষ্ট রিপোটিং অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় সেরা প্রতিবেদকের পুরস্কার লাভ করেন। এছাড়া মানবাধিকার প্রতিষ্ঠায় অবদানের জন্য বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কর্তৃক পুরস্কৃত হন।
বর্তমানে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর দফতর সম্পাদকের দায়িত্ব পালন করছেন ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য। তিনি ইতিপুর্বে ডিআরইউর প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক, কার্যনির্বাহী সদস্য ও ক্র্যাবের অর্থ ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি হেলথ রিপোর্টার্স ফোরাম (এইচআরএফ) এর সাবেক সভাপতি।
সাধারন বিটের রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে ক্রাইম, নারী ও শিশু, স্বাস্থ্য, মানবাধিকার ও ধর্ম বিটে দক্ষতার সাথে কাজ করেছেন। পেশাগত কাজে তিনি সুইজারল্যান্ড,ইটালি, ফ্রান্স, জার্মান, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, পাকিস্তান ও নেপালে একাধিকবার ভ্রমন করেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক।
স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ আলোর মুখ দেখেনি ১০ মাসেও
০৭:৩৮ পিএম, ১১ মার্চ ২০২৬, বুধবারকমিশনের সুপারিশ বাস্তবায়নের বিষয়ে নতুন সরকারের স্বাস্থ্যমন্ত্রীকে একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সুপারিশ বাস্তবায়নে সরকারের কোনো ধরনের সহায়তা প্রয়োজন...
কেউ ‘উৎকোচে’ ভরে নিচ্ছেন ট্যাংকি, লাইনে দাঁড়িয়েও পাচ্ছেন না অনেকেই
০৫:৫৫ পিএম, ১০ মার্চ ২০২৬, মঙ্গলবারগুজবে আতঙ্কিত হয়ে কেউ যেন অতিরিক্ত তেল মজুত না করেন, সেজন্য বিভিন্ন ধরনের যানবাহনের জন্য নির্দিষ্ট পরিমাণ জ্বালানি সংগ্রহের নির্দেশনা জারি করা হয়েছে...
কোথাও ঝরা পাতা, কোথাও নতুন কুঁড়ি
০৪:২৪ পিএম, ০৯ মার্চ ২০২৬, সোমবাররাজধানীর যেসব এলাকায় এখনো তুলনামূলক বেশি গাছপালা রয়েছে, সেখানে মানুষ কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলতে পারে। ব্যস্ত সড়ক, কংক্রিটের উঁচু দালান আর ভিড়ের মাঝেও প্রকৃতি তার নিজস্ব ছন্দে ঋতু পরিবর্তনের গল্প লিখে চলেছে...
বইমেলা ঘিরে শৃঙ্খলা অভিযান, স্কাউটদের তৎপরতায় স্বস্তি যাত্রীদের
০৪:২৬ পিএম, ০৮ মার্চ ২০২৬, রোববারসরেজমিনে দেখা গেছে, বিএনসিসির নারী ও পুরুষ স্কাউটরা মেট্রোরেল স্টেশন এলাকা থেকে বাংলা একাডেমি পর্যন্ত সড়কে কোনো ধরনের যানবাহন দাঁড়াতে দিচ্ছেন না। রিকশা কিংবা মোটরসাইকেল চালক কেউ থামতে চাইলে তাদের সঙ্গে সঙ্গে সরে যেতে অনুরোধ করছেন...
যান্ত্রিক নগরে টগবগে অশ্বপদচারণা
০৭:৪৬ পিএম, ০২ মার্চ ২০২৬, সোমবারসারিবদ্ধভাবে টগবগ শব্দ তুলে রাস্তা পার হচ্ছে বিশালদেহী কয়েকটি ঘোড়া। মুহূর্তেই থমকে দাঁড়াল চারদিক। বাস, প্রাইভেটকার, মোটরসাইকেল, রিকশা—সব যানবাহনের চালক ও যাত্রীদের দৃষ্টি এক জায়গায়। পথচারীরাও দাঁড়িয়ে পড়লেন। কারণ এ ঘোড়াগুলো আর দশটা ঘোড়ার মতো নয়...
কথা-কাজে মিল রেখে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্সে প্রধানমন্ত্রী
১০:০৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবারদায়িত্ব নেওয়ার শুরু থেকেই কথা-কাজে মিল রেখে অনিয়ম ও দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান...
যে শহীদদের অবদান স্মরণে দিবস, তাদেরই শেষ ঠিকানা অবহেলায়
০১:৪৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবারবরকত, শফিউর রহমান ও আব্দুল জব্বারের কবরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের পক্ষ থেকে একটি করে ফুলের ডালি রাখা হয়েছে। কিন্তু রফিক ও সালামের কবরের স্পষ্ট কোনো চিহ্ন চোখে পড়েনি...
৫ টাকার পেঁয়াজুতে জহিরুলের টিকে থাকার গল্প
০৮:৩৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবাররাস্তার পাশে ছোট্ট একটি ফুড কার্ট। আনুমানিক দুই ফুট আয়তনের কাঁচঘেরা সেই কার্টটির সামনে লেখা—‘ফুচকা মেলা অ্যান্ড ফাস্ট ফুড কর্নার’। নামের সঙ্গে মিল না থাকলেও জ্বলন্ত উনুনে ভাজা গরম আলুচপ ও বেগুনির ঘ্রাণ পথচারীদের টেনে নিচ্ছিল কাছে। ঠিক তখনই এক তরুণীকে দেখা যায় ১০ টাকার রান্না করা ছোলা-বুট এবং ২০ টাকায় চারটি পেঁয়াজু কিনতে...
রমজানের প্রথম দিন: কম দামের খোঁজে রাজধানীবাসী, স্বস্তির প্রত্যাশা
০২:০৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার‘প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা-৭ আসনের আপামর জনসাধারণের কথা...
‘আব্বা, ওই যে তারেক রহমান’, শিশু রাফানের উচ্ছ্বাসে ঐতিহাসিক মুহূর্ত
০৮:৩১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবারআনুষ্ঠানিকতার এই সুশৃঙ্খল আবহে আচমকাই এক টুকরো স্বতঃস্ফূর্ততা, একটি শিশুকণ্ঠ— ‘আব্বা, ওই যে তারেক রহমান!’ মুহূর্তের জন্য আশপাশের শব্দ যেন স্তব্ধ। কয়েকটি মুখ ঘুরে যায় শব্দের...
বিডার আশিক চৌধুরী কি নতুন সরকারের কোনো দায়িত্ব পাচ্ছেন?
০৭:৫৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবারপ্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আশিক চৌধুরীর অনানুষ্ঠানিক আলোচনা এরই মধ্যে শুরু হয়েছে। আগামী দু-একদিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে। আলোচনায় সমঝোতা হলে তাকে নতুন মন্ত্রিসভায় কিংবা অন্য কোনো...
সংসদ ভবনের দক্ষিণ প্লাজার বিকেল: রাষ্ট্রক্ষমতার নতুন অধ্যায়ের সূচনা
০৫:৩৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবারশেষ বিকেলের অস্তগামী সূর্যের নরম আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাজুড়ে। মঞ্চে তখন নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা একে একে স্ব স্ব পদের এবং গোপনীয়তার শপথ পাঠ করছেন। সব মিলিয়ে এক বিশেষ মুহূর্তের অপেক্ষার প্রহর...
১৮ মাসে একদিনও গণমাধ্যমের মুখোমুখি হননি প্রধান উপদেষ্টা
০৩:০০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সোমবারনোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ১৮ মাসে একবারও সরাসরি গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হননি...
ব্যস্ত মহানগরে শান্ত রূপ, রাজপথ রিকশার দখলে
০৩:৫৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবারবৃহস্পতিবারের (১২ ফেব্রুয়ারি) মধ্যদুপুর। সাধারণ দিনে এসময় রাজধানীর যে সড়কগুলো গাড়ির হর্ন, যানজট আর মানুষের ছুটোছুটিতে মুখরিত থাকে, সেখানে দেখা গেল ভিন্ন চিত্র...
ভোটের আগের রাত: নীরব ঢাকার বুকে সতর্কতার সাইরেন
১২:৩৯ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবারনীলক্ষেত মোড়ে এসে যেন অন্য এক শহর। যে মোড়ে সাধারণত রাতেও ভিড়, চায়ের কাপে আড্ডা, ফুটপাতজুড়ে হাঁকডাক থাকে, সেখানে আজ গুটিকয়েক মানুষ...