আজকের জোকস: বসের কাছে ছুটি চাওয়ার উপায়

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ২৭ মার্চ ২০২৬
ফাইল ছবি

বসের কাছে ছুটি চাওয়ার উপায়
বস: তাহলে আপনি বলতে চাচ্ছেন, আশিকের খুব জ্বর হয়েছে। সে আজ অফিসে আসতে পারবে না?
এপাশ থেকে: জ্বি বস!
বস: আপনি কে বলছেন?
এপাশ থেকে: আমার আব্বু বলছি।

****

ফেসবুক প্রেম কেমন হয়
লাইলি: আমি তোমার প্রোফাইল পিকচারে হার্ট দিইনি, রাগ করেছো নাকি জান?
মজনু: রাগ কেন করবো? আমি তো তোমার হার্টটাই চাই, ইমোজি নয়!
লাইলি: ও হো! তাহলে রিয়েল হার্ট দিচ্ছি না, ফেসবুকেই ম্যানেজ করো!

****

নারী সম্পর্কে পুরুষ যা জানে
দুই বন্ধু বয়সের ভারে নুয়ে পড়েছে। একদিন তারা সারাজীবন কী করেছে, কী পেয়েছে, জীবনের ব্যর্থতা-অর্জন নিয়ে গল্প করছে। এক বন্ধু অন্যজনকে বলছে—
১ম বন্ধু: আচ্ছা বল তো, পৃথিবীর সবচেয়ে পাতলা বইয়ের নাম কী?
২য় বন্ধু: জানি না তো, কোনটা?
১ম বন্ধু: নারী সম্পর্কে পুরুষ যা জানে।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।