কুমিল্লায় বজ্রপাতে দুইজনের মৃত্যু
কুমিল্লায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে জেলার দাউদকান্দি ও তিতাসে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিকেলে প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে দাউদকান্দি উপজেলার গৌরীপুর চর মোহাম্মদী গ্রামে গোমতী নদীর পাড়ে ড্রেজারে বালু তোলার কাজ করার সময় শ্রমিক মো. বাবুলের (২২) মৃত্যু হয়। তিনি লক্ষ্মীপুরের কমলনগরের দক্ষিণ জগবন্ধু গ্রামের আবদুল কাদের মিয়ার ছেলে।
অপরদিকে, তিতাস উপজেলার মটুপী গ্রামে জমিতে কাজ করার সময় মো. রাসেল (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রাসেল ওই গ্রামের মো. ইসলাম মোল্লার ছেলে।
মো. কামাল উদ্দিন/এআরএ/পিআর