হেরেও স্ত্রীর ভালোবাসা পেলেন ধোনি
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিদায় নিয়েছে ভারত। পরাজয়ের পরে সাংবাদিকের পক্ষ থেকে দলের অধিনায়কের অবসরের বিষয়ে প্রশ্নও আসে। তবে সহসাই তিনি পদত্যাগ করছেন না এমন আভাস দিয়েছেন তার উত্তরে। কিন্তু ধোনির সুখ দুঃখ সব মুহূর্তে পাশে আছেন তার স্ত্রী।
ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের সেই ম্যাচ মাঠে উপস্থিত ছিলেন ধোনির স্ত্রী সাক্ষী। গোটা ম্যাচে ধোনি বাহিনীকে উৎসাহ দিয়েছেন তিনি। তবুও ভাগ্য পক্ষে না থাকায় বিদায় নিতে হয়েছে ভারতকে। তবুও আশাহত হননি ধোনিপত্নী। ফেসবুকে ধোনিকে উদ্দেশ্য করে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, সবসময় তোমার সঙ্গে আছি মাহি। জিতুক বা না জিতুক আমরা ভারতকে ভালোবাসি। গত মাসে তোমরা আমাদের খুশির এক মুহূর্ত ও চমক উপহার দিয়েছ। এছাড়াও অনেকবার আমাদের মুখে হাসি ফুটিয়েছ। পরাজয়ই শেষ নয়। আমরা অধিনায়ককে ভালোবাসি।
আরএ/জেএইচ/এবিএস