ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর হতেই হবে: সাদিক কায়েম
সাদিক কায়েম/ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ‘৯ সেপ্টেম্বর হতেই হবে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’র ভিপি প্রার্থী সাদিক কায়েম।
সোমবার (১ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচন হাইকোর্টের রায়ে স্থগিতের সিদ্ধান্ত আসার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান। ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া পোস্টে তিনি তার প্রতিক্রিয়া তুলে ধরেন।
সাদিক কায়েম লিখেছেন, ‘ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর হবে। হতেই হবে।’
এএএইচ/এমএএইচ/জিকেএস