ঢাবির ল্যাবরেটরি স্কুল: ৫ ঘণ্টায় ভোট পড়েছে ২৪ শতাংশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোটগ্রহণের প্রথম পাঁচ ঘণ্টায় মোট ২৪ দশমিক ১১ শতাংশ ভোট কাস্ট হয়েছে। তিনটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৭ হাজার ৪৫১ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৭৯৬ জন ভোটার।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সরেজমিনে কেন্দ্রভিত্তিক তথ্য সংগ্রহ করে জানা যায়, কেন্দ্র-১ এ মোট ভোটার ২ হাজার ৯৭৫ জন। এর মধ্যে পাঁচ ঘণ্টায় ভোট কাস্ট হয়েছে ৭৭০টি। কেন্দ্র-২ এ মোট ভোটার ২ হাজার ৬১১ জন, সেখানে ভোট পড়েছে ৫৫৯টি। আর কেন্দ্র-৩ এ মোট ভোটার ১ হাজার ৮৬৫ জনের মধ্যে ভোট দিয়েছেন ৪৬৭ জন।

তিনটি কেন্দ্র মিলিয়ে মোট ভোটার ৭ হাজার ৪৫১ জন। এ পর্যন্ত কাস্ট হওয়া ১ হাজার ৭৯৬ ভোট মোট ভোটের ২৪ দশমিক ১১ শতাংশ।

তবে সংশ্লিষ্টজনরা বলছেন, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে। সকাল থেকে কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

এফএআর/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।