রাজশাহী বিশ্ববিদ্যালয়
১৭০ জনকে কোরআন উপহার দিলেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা
তরুণদের কোরআন পড়ায় আগ্রহী করা এবং অর্থসহ বুঝে পড়ার প্রতি উৎসাহ জাগাতে ১৭০ জনকে পবিত্র কোরআন উপহার দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোরআন বিতরণ করা হয়।
এ নিয়ে চতুর্থবারের মতো শিক্ষার্থীদের কোরআন উপহার দিলেন তারা। অনলাইনে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করা হয়।

উপহার পেয়ে লাইব্রেরি ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী সজিব বলেন, ‘অনেক দিন ধরে ভাবতেছিলাম বাংলা অনুবাদসহ কোরআন শরিফ কিনবো। আজ উপহার পেলাম। এজন্য খুবই ভালো লাগেছে।’
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোয়েব উল হাসান বলেন, ‘আমরা প্রতি রমজানে ফান্ড সংগ্রহ করি। আমরা মুসলিম-অমুসলিম সবাইকে কোরআন শরিফ উপহার দেই। এবারও উপহার দিয়েছি।’
তিনি আরও বলেন, এবার সবচেয়ে বেশি ফান্ড পেয়েছি। প্রায় দেড় লাখ টাকা। এবার ১৭০টির মতো পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে।
মনির হোসেন মাহিন/এসআর/এমএস